রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যা জানা গেল: রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি দেশে ফিরলে বিমানবন্দরেই জীবনের ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু, ছয় দিনে ৭৫ হাজার আবেদন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

 

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পড়ুন>>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া জানান, গত প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করে আসছেন। মিয়ানমারে জাতীয় পুনর্মিলন প্রক্রিয়ায় জাপান সরকারের বিশেষ দূত হিসেবে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর যে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে, সে বিষয়ে তিনি অবগত। এ সময় তিনি রোহিঙ্গা সহায়তায় জাপান সরকারের মানবিক অনুদান ও বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন।

 

পড়ুন>>অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স

জবাবে বিশেষ দূত জানান, রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে এবং মিয়ানমার সরকার এ সংকটের সমাধানে আন্তরিক। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে বলে তিনি উল্লেখ করেন। রোহিঙ্গা সংকট সমাধানে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠকে সংকটটির টেকসই সমাধানে দ্বিপক্ষীয় প্রচেষ্টার পাশাপাশি বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন। বিশেষ দূত এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন। এছাড়া দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ প্রত্যাশা করেন। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন>>ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ঘোষণা

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!