রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সৌদি আরবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে লক্ষ্যভেদের আগেই আকাশে প্রতিহত ও ধ্বংস করে দেয়। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই হামলা ও ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনার প্রাক্কালে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছিল। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই বার্তা প্রচার করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়। একই সময়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশ, আভা শহর এবং খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ দ্রুত বিপদসংকেত তুলে নিয়েছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাদের যথাযথ নির্দেশনা মেনে চলার পাশাপাশি ঘটনাস্থলে ভিড় না করা এবং সেখানে কোনো ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























