রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে

রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রামপাল (বাগেরহাট) আব্দুল্লাহ
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরে পড়ামুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

 

রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

 

 

রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া (ড্রপআউট) মুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১০ আগস্ট) রামপাল মডেল মসজিদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এডিপিসিও-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।

পড়ুন>>কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসী বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যনির্ভর ও অনুসন্ধানী সংবাদের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি ও অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সভায় বক্তারা সামাজিক প্রতিরোধ জোরদার করা, মাঠপর্যায়ে তথ্য প্রদান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭

 

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন চ্যালেঞ্জ ও স্থানীয় সমস্যার চিত্র ফুটিয়ে তোলেন। তারা এ সব সামাজিক ব্যাধি নিরসনে বেশ কিছু গঠনমূলক পরামর্শ প্রদান করেন, যা পরবর্তীতে রূপরেখা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।

 

 

সভায় উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, সংবাদকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই রামপালকে একটি পুরোপুরি শিশুবান্ধব, নিরাপদ ও টেকসই মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!