রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪
রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪

 

 

রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪

 

রাণীশংকৈলে সড়কে প্রাণ হারাল-১ জন; আহত -৪।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এবং এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

 

 

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুনবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে। আহতরা হলেন, মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)।

পড়ুন>>বিনোদনের আড়ালে নওগাঁর হাসাইগাড়ি বিলে চলছে অনৈতিক কর্মকান্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন মুক্তারুল ও শিশুকন্যা সুলতানাসহ মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে করনাইট নতুনবস্তি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

 

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আরশেদুল হক জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!