রাণীশংকৈলে বিষ খাওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বিষ খাওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

রাণীশংকৈলে বিষ খাওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
রাণীশংকৈলে বিষ খাওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে বিষ খাওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি আমবাগানে শুক্রবার ১০ মে কীটনাশক খেয়ে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সকিন রাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সকিন রাম উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের শ্রী মংলু রামের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ ঘটনা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সকিন রায় তাদের বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করছিলেন।

পরে তিনি নেকমরদ যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পিছনে জৈনেক এক ব্যক্তির আমবাগানে এসে এ ঘটনা ঘটায়।

স্থানীয়রা আরোও জানায়, জুম্মার নামাজের সময় তার ভাই মীরডাঙ্গী এলাকায় সকিনকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে আমবাগানে চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় লোকজনসহ আমবাগানে গিয়ে সকিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ওসি সোহেল রানা আরো জানান মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!