রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকালে উপজেলার নেকমরদ বাজার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে মহা সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রাইসুল দিনাজপুর সদর উপজেলার শেখপুরএলাকার আফাজউদ্দিনের ছেলে।

রাণীশংকৈল থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহা সড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে চালকের চোখে পোকা পড়ে এসময় আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়িতে থাকা এক যাত্রী মারা যান।

গুরুতর আহত হন গাড়িতে থাকা আরো ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তন্ময় (১৮) ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজওয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!