রাজিবপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিএসএস-এ লোন অফিসার পদে ১৫০ জনের নিয়োগ, সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার টাঙ্গাইলে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের

রাজিবপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
মাদক কারবারি নুরুল আমিন ও সুলতান মাহমুদ

 

 

 

রাজিবপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

 

 

 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১ জুন) রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

 

 

অভিযানটি পরিচালিত হয় রাজিবপুর সদর ইউনিয়নের জালচিরা বাদ মধ‍্য মরিচাকান্দি গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঐ গ্রামের মৃত সোহরাফ আলীর ছেলে নুরুল আমিন, এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগারচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ।

পড়ুন>>রেল লাইনের মাঝে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে ট্রেন থামানোর ইশারা: অবশেষে ছিন্নভিন্ন দেহ!

 

তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

 

 

রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।”

 

 

 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২ জুন) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

 

পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চলবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!