রাজারহাটে দূর্গামন্দিরে হামলা সময় আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজারহাটে দূর্গামন্দিরে হামলা সময় আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

রাজারহাটে দূর্গামন্দিরে হামলা সময় আটক-১

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
রাজারহাটে দূর্গামন্দিরে হামলা সময় আটক-১

 

রাজারহাটে দূর্গামন্দিরে হামলা সময় আটক-১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক।

এসময় আরো ৪ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, বুধবার গত রাত সাড়ে ১১:৩০ ঘটিকায় দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, বুধবার রাত আনুমানকি সাড়ে ১১:৩০ ঘটিকার সময়ে মন্দিরের পিছনে ৫-৬জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন।

এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতংকিত হয়ে পড়েন। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিয়ে যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে ঘটনাস্থলে আটক করা হয়। রাতেই ওই যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পূজামন্ডপে ঢিলে ছুঁড়ে আতংক তৈরি করে প্রতিমা ভাংচুরের পরিকল্পনা ছিলো দূর্বৃত্তদের বলে তিনি বলেন।

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বৃহস্পতিবারে সকালে বলেন, আটক যুবক পূজামন্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সাথে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন।

এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!