রাজশাহী মহানগরীতে ছিনতাইকারির কবলে গুরতর আহত ৩ পথচারী
- আপডেট সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে ছিনতাইকারির কবলে ৩ পথচারী গুরতর আহত হয়েছেন।
আহতরা হলেন, রাজশাহী মহানগরীতে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী কন্যা শিশুসহ ছিনতাইয়ের কবলে সাংবাদিকের স্ত্রী-কন্যা।
বুধবার নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী নতুন বিলশিমলা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী দুইটি মোটর সাইকেলযোগে এসে ছিনতাই চেষ্টা চালায়।
এতে তাদের থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি।
অতিদ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সেই সাথে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএমএসএস এর রাজশাহী বিভাগের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ সকল বিভাগীয় ও মহানগর জেলা কমিটির নেতৃবৃন্দ।


























