রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া উপজেলা মাঠ চত্বরে উপজেলা প্রশাসন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























