রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
প্রতিকী ছবি

 

 

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

 

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে।

 

 

নিহত মুজিবুর রহমান ইউনিয়ন যুবদল-এর কর্মী ছিলেন এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিমিয়াহাট বাজারের মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।

পড়ুন>> ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় পলাতক আসামি অবশেষে গ্রেপ্তার

 

 

স্থানীয় সূত্র জানায়, ইফতারের আগে মুজিবুর রহমান অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীরা কারা এবং কীভাবে ঘটনাস্থলে আসে—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

 

 

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, “ইফতারের আগে বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই, দুর্বৃত্তরা তাকে তিনটি গুলি করেছে। হাসপাতালে এসে জানতে পারি, তিনি আর বেঁচে নেই।”

 

 

 

নিহতের বড় ভাই আব্দুল আজিজ জানান, ইফতারের আগে একটি চায়ের দোকানে কিছু যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই হামলাটি হয়ে থাকতে পারে।

পড়ুন>>১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় পলাতক আসামি অবশেষে গ্রেপ্তার

 

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে তিনটি গুলি লেগেছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

 

 

মুজিবুর রহমান দুই সন্তানের জনক। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন এবং ছোট ছেলে প্রবাসে রয়েছেন। পেশাগতভাবে তিনি স্থায়ী কোনো কাজে যুক্ত না থাকলেও বিয়ের ঘটকালির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

 

 

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন,“আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!