রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস। শিক্ষক লাপাত্তা।

কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে তারই বিভাগের এক ছাত্রীর আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা এবারই প্রথম হওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভিডিও ভাইরালের ঘটনায় গত রোববার (৭ মে) কৈফিয়ত তলব করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন ওই শিক্ষককে একটি পত্র দিলেও তাতে কোনো সাড়া দেননি অভিযুক্ত শিক্ষক।

বরং ওই শিক্ষক বিভাগীয় প্রধান বরাবর ১৫ দিনের মেডিকেল ছুটি নিয়ে লাপাত্তা রয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর সঙ্গে শিক্ষকের এমন লজ্জাজনক ও মানহানিকর ভিডিও ভাইরালের ঘটনায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সেই বিষয়ে কলেজের অর্থনীতি বিভাগ বুধবার (১০ মে) দুপুরে বিভাগের সেমিনার কক্ষে এক জরুরি বৈঠক করেছেন।

বৈঠকে প্রভাষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ৩৭তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আহসান উল ফেরদৌস কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই তার আচরণ ছিল অস্বাভাবিক।

দিনে দিনে ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে এমন অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

নাম প্রকাশ না করে কারমাইকেল কলেজের ১৯৮২ সালে অধ্যায়ন এবং পরবর্তীতে এখন এই প্রতিষ্ঠানের একটি বিভাগের প্রধান এক শিক্ষক জানান, এই কলেজের সঙ্গে জানাশোনা আমার ৫০ বছরের বেশি, শিক্ষক-ছাত্রীর সঙ্গে এমন লজ্জাজনক ঘটনা এবারই প্রথম।

আমাদের মাথা নিচু হয়ে গেছে। ক্যাম্পাসে যেন আসতেই লজ্জা লাগছে। আমি মনে করি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর হবেন।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, বিষয়টি ওই ছাত্রীর পক্ষ থেকে এবং শিক্ষকের পক্ষ থেকেও আমাকে জানানো হয়নি।

ভিডিওর বিষয়টি শিক্ষার্থীর পক্ষ থেকে আমার নজরে আসলে আমি ওই শিক্ষককে তলব করে কৈফিয়ত নোটিশ দিয়েছি।

এখনও কোনো জবাব দেয়নি। জবাব দেয় কীনা সেটা আমরা দেখবো। এরপর আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখবো।

 

Please Share This Post in Your Social Media

One response to “রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস”

  1. […] রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পড়ুন>>রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!