রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারিতের জন‍্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া।

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পড়ুন>>রংপুর কারমাইকেল কলেজের ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

এতে নিলয় নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে বেরোবি ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার গ্রুপের সঙ্গে সাধারণ সম্পাদক শামীম মাহফুজের গ্রুপের বাগবিতণ্ডা থেকে উত্তেজনার সৃষ্টি হয়।

তারই রেশ ধরে বৃহস্পতিবার রাত দশটার দিকে সাধারণ সম্পাদক গ্রুপের নিলয়কে ধাওয়া দেয় সভাপতি গ্রুপের কয়েকজন।

এ সংবাদ জানাজানি হলে ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সভাপতি ও সম্পাদক পক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে। পড়ুন>>কাজী নজরুল ইসলাম এর কবিতা “খুকি ও কাঠবেড়ালি”

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাধারণ সম্পাদক গ্রুপের নিলয় আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে রেবোবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!