সংবাদ শিরোনাম :
যুবদের দক্ষতা উন্নয়নে সরকারি দপ্তরের সাথে সংলাপ অনুষ্ঠিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম ) থেকে মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
- আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
যুবদের দক্ষতা উন্নয়নে সরকারি দপ্তরের সাথে সংলাপ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে যুবদের দক্ষতা উন্নয়নে সরকারি দপ্তরের সাথে সংলাপ অনুষ্ঠিত।
বুধবার ৬ ডিসেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিআরডিবি অফিসের হলরুমে যুবদের দক্ষতা উন্নয়নে সরকারি দপ্তরের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে উপজেলা সমবায় অফিসার কাউসার আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন সরকারি কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম সহ সহ ১০ টি ইয়ুথ গ্রুপের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলায় যুবদের উন্নয়নে সরকারি দপ্তরের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা। একই সাথে যুবদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তাব করেন।
উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ যুবদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিল একশনএইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা এর বাস্তবায়নে ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























