মোড়লগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলে মৃত্যু বরণ করেছে। টানা ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকুল গাইন ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪২ বছর বয়েসী অনুকুল । অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছে।
এসময় অনুকূলের সাথে থাকা মাহবুব নামের অপর এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। পরে আহত অবস্থায় অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর বারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকুলকে। পড়ুন>> সিরাজগঞ্জে র্যাব ১২অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার-২
অবস্থা গুরুত্বর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে খুমেক থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে অনুকুলের মেরুদন্ড, পাজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।
অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকুল অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। তিনি ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।
নিধির গাইন বলেন, সে রাতে মারা গেছে। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।
Leave a Reply