মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে বর্তমান সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সম্পূরক প্রশ্নে অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনামলে মেগা প্রকল্পগুলোতে ঠিকাদারদের স্বার্থ রক্ষা করা হয়েছে। বিপুল ঋণের অর্থে বাস্তবায়িত এসব প্রকল্পের ব্যয় ও মেয়াদ বারবার বাড়ানোয় জনমনে ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি’ এমন ধারণা তৈরি হয়েছে। তিনি অতিরঞ্জিত ব্যয়ের বিষয়ে সরকারের তদন্তের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চান।

 

পড়ুন>>উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন মেগা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির আলামত নজরে এসেছে। যেসব প্রকল্পে এমন অভিযোগ পাওয়া গেছে, সেগুলোকে ইতোমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, তদন্ত প্রতিবেদন সরকারের হাতে পৌঁছানোর পর প্রাপ্ত সুপারিশ ও পরামর্শ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!