মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
বিদ‍্যুৎ মিটার

 

 

 

 

মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ

 

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুত অফিস থেকে ভুয়া বিল দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুৎ মিটার বন্ধ বা ব্যবহার না থাকলেও বিলিং সহকারী মোছাঃ সুলতানা আক্তার নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসেই বিদ্যুৎ বিল তৈরি করে পাঠাচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে দাবি করেছেন।

 

 

ভুক্তভোগীরা জানান, গত ১ জুলাই তারা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাদের অভিযোগ, মিটারে কোনো ইউনিট খরচ না হলেও নিয়মিত বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান মেলেনি বলে জানান তারা।

 

পড়ুন>> শখের বসে পালন হচ্ছ‍ে বিষাক্ত ট্যারান্টুলা, স্নেকসহ আফ্রিকান ব্যাঙ

 

 

গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি তদন্ত করে মিটার পরীক্ষা করুক, প্রকৃত অবস্থা যাচাই করে ভুলভাবে প্রেরিত বিল বাতিল করুক এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

 

 

এ বিষয়ে নাগেশ্বরীর সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!