ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের ধারাবাহিক কূটনৈতিক সফলতায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই সুখবর জানান। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে বা জিরো কস্টে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

তথ্য উপদেষ্টা আরও জানান, সম্পূর্ণ বিনামূল্যে কর্মী পাঠানোর এই বিশেষ কার্যক্রমটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে পরিচালিত হবে। প্রথম ধাপে কর্মীদের বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে, যা অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

শ্রমবাজারের দীর্ঘদিনের সিন্ডিকেট ভাঙার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বিগত সরকারের আমলে সৃষ্ট অনিয়ম দূর করতে বর্তমান সরকার কঠোর কূটনৈতিক অবস্থান নিয়েছে। মালয়েশিয়া সরকারের পূর্বের ২৫টি এজেন্সির বাইরে নতুন করে আরও ৩১২টি ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’কে কর্মী প্রেরণের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বোয়েসেলসহ মোট ৩৩৮টি এজেন্সি এখন স্বচ্ছতার সাথে কর্মী পাঠাতে পারবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। একই সাথে মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত কর্মীদের নিবন্ধনের কাজও চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে শ্রমবাজারের অস্থিরতা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। উক্ত ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে

আপডেট সময় : ০৬:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬