মানব জীবন -সামিরা রহমান
- আপডেট সময় : ১১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৪৩৬ বার পড়া হয়েছে
মানব জীবন -সামিরা রহমান
সবাই কিন্তু হেমলক পাতার নির্যাসে আত্নহত্যা করেনা।
বিষ খেয়ে, কিংবা গলায় দড়ি দেয়ার মতো আত্নহননের পথ বেছে নেয় না।
আত্নহত্যা করার ধরন সবার-ই আলাদা আলাদা।
কেউ তার প্রিয় অভ্যেসটা ত্যাগ করে।
কেউ পছন্দের খাবার খাওয়া ছেড়ে দেয়।
কেউ মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেয়।
কেউ’বা আবার মানুষ সঙ্গ ছেড়ে নিজেকে গুটায়।
কেউ প্রিয় নীল রঙ টাকে শোকে পরিণত করে।
কেউ শখের গান গাওয়া ছেড়ে দেয়।
কেউ নিয়মিত ডায়েরি লেখালেখি ছেড়ে দেয়।
হঠাৎ পথ চলতে গিয়ে চিরচেনা পারফিউমের গন্ধ টা পর্যন্ত নাকে এলে, কেউ কেউ আতঙ্কে উঠে দীর্ঘশ্বাস ফেলে!
কথায় কথায় হাসতে থাকা মানুষটা, যুগের পর যুগ না হেসেও একটা জীবন দিব্যি কাটিয়ে দেয়।
কারো কারো মন থেকে আস্থা আর ভরসার জায়গাটা চিরকালের জন্য ডিলিট হয়ে যায়।
জীবনকে ঘিরে রোজ রোজ স্বপ্ন দেখে, সে-ও একদিন স্বপ্ন দেখতে ভুলে যায়।
প্রিয় মানুষের কণ্ঠ টা শোনবার জন্যে অস্থির হয়ে ওঠা ব্যাকুল মন, একদিন ঠিকই সুনশান-নিস্তব্ধে নেতিয়ে পড়ে।
শত অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে,
উপেক্ষায় নিজেই নিজেকে আজন্মের মতো নির্বাসনে নিক্ষেপ করে।
এই যে, এত এত ভালোবাসতে জানে মানুষ, মায়া ও ত্যাগ করতে পারে তাঁরা।
বহুকাল ধরে বুকের খাঁচায় পুষে রাখা পাখি টাকে- একনিমিষেই চিরতরে মুক্তি দিয়ে দেয় নিঃসংকোচে।
তবুও মানুষ নিজের মতো বাঁচে, বাঁচতে হয়!
মানুষ যেই চোখে স্বপ্ন বুনে, সেই প্রাণেই ফের ভাঙনের সানাই বাজতে শোনে।
বার বার হেরে গিয়েও হার না মানা গল্পের ‘শিরোনামে’ নাম লিখতে আপ্রাণ চেষ্টা চালায়।
হাজারো স্বপ্ন দেখা, হেসেখেলে মেতে উঠা কিছু মানুষ,
অকারণেই পৃথিবীর দোলাচালে পিষ্ট হয়।
কখনো বারুদের ন্যায় পুড়ে, কখনো বা মমের মতো গলে।
জগতের এইসব অসম হিসেবনিকেশের সঠিক হিসেব কেউই রাখেনি, রাখে না।
কেউ ভালোবাসা না পাবার আক্ষেপে কাঁদে।
আবার অতিরিক্ত ভালোবাসলেও কেউ কেউ খুব করে কাঁদায়…!
কারো প্রতি কোনো অভিমান, অভিযোগ ছাড়াই,
পাথর চাপা একবুক কষ্ট নিয়ে জীবনকে বয়ে বেড়ায় মানুষ।
সম্ভবত এরই নাম মানবজীবন!
পড়ুন>>আবু ইসহাক এর লেখা গল্প জোঁক
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























