ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

মগজ ও মাংস পাওয়ার ৬ দিন পর ডোবায় মিললো মাথা থেঁতলানো লাশ

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

মগজ ও মাংস পাওয়ার ৬ দিন পর ডোবায় মিললো মাথা থেঁতলানো লাশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মগজ ও মাংস পাওয়ার ৬ দিন পর ডোবায় মিললো মাথা থেঁতলানো লাশ

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আলতাফ শাহ (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তুলশিক্ষেত্র বিলের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত ৯ মার্চ নিখোঁজ হন এই কৃষক। নিহত আলতাফ হোসেন (৫২) উপজেলার ধুরইল মন্ডলপাড়ার মৃত কুদ্দুস আলী শাহের ছেলে। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মণ্ডলপাড়া গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৯ মার্চ নিজের জমিতে সেচ দিতে গিয়েছিলেন আলতাফ। তার জমির পাশেই চাচাতো ভাই শরিফুল ইসলামের জমি। ওই রাতে শরিফুলও জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন স্থানীয় এক ব্যক্তি জমিতে শরিফুলের সঙ্গে আলতাফকে কথা কাটাকাটি করতে দেখেছেন। সেদিন রাতে আলতাফ বাড়ি ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ ও রক্ত-মাংস দেখতে পান।

এ ছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজ ও মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেদিন থেকেই শরিফুল পরিবারসহ লাপাত্তা। তার বাড়ি তালাবদ্ধ। ওই দিনই হত্যার শিকার হন আলতাফ। মগজ পাওয়ার ছয় দিন পর তার মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।

পড়ুন>> যাদুরচরে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‌‘রবিবার বেলা ১১টার দিকে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর জানান স্থানীয় লোকজন। সেখানে গিয়ে লাশটির মাথা থেঁতলানো দেখা যায়।

খবর পেয়ে নিখোঁজ আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা শনাক্ত করেন লাশটি আলতাফের। পরে ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলতাফের জমি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লাশটি ডোবায় পড়ে ছিল।’

ওসি আরও বলেন, ‘আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরিফুল ইসলামসহ ছয় জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেছিল পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলেও আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মগজ ও মাংস পাওয়ার ৬ দিন পর ডোবায় মিললো মাথা থেঁতলানো লাশ

আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫