ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডোমারে নির্বাচন কমিশন সচিবের মতবিনিময় সভা

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডোমারে নির্বাচন কমিশন সচিবের মতবিনিময় সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডোমারে নির্বাচন কমিশন সচিবের মতবিনিময় সভা

আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর ডোমারে ভোট গ্রহনকারী সকল কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশন সচিবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩রা মে উপজেলা পরিষদের হলরুমে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ পর্যায়ের প্রথম দফায় ডোমার উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রমুখ।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় সকল প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, আগামী ৮মে (বুধবার) ছষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ডোমার উপজেলা পরিষদ নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডোমারে নির্বাচন কমিশন সচিবের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪