কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সহিংসতা ও নাশকতার অভিযোগে তিনজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আনছার আলীর পুত্র উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম রিপন (৪৫) তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর মৃত আব্দুর রহিম এর পুত্র, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২)।
সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের মৃত আলহাজ আজিজুল হক এর পুত্র যুবলীগের ৭নং ওয়ার্ড এত সভাপতি মোঃ ইব্রাহিম (৪০)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, সাম্প্রতিক সময়ে উপজেলায় সংঘটিত কিছু নাশকতামূলক ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply