ভূরুঙ্গামারীতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ১১:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
ভূরুঙ্গামারীতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।
রোববার (৩০ মার্চ) বিকেলে ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী তেল, চিনি, সেমাই, মুড়ি, আলু, পেঁঁয়াজ, সাবান ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস আলী।
পড়ুন>>সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ
ফাউন্ডেশনের মহাসচিব মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, আমাদের লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই, সমাজের প্রত্যেকটি মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। আমরা এমন ঈদ উপহার ও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম দীর্ঘ দিন হতে অসহায়দের মাঝে পরিচালনা করে আসছি। আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন সাহায্য কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
এ ধরনের মানবিক কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























