ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বর ২০২৬-এ কাতারে বর্ণিল ইভেন্ট: কনসার্ট থেকে প্রযুক্তি সম্মেলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ অপরিহার্য: আইরিন খান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।

 

 

 

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদয় ফাউন্ডেশনের আয়োজনে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহ বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলদিয়া কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, ওসি অর্পণ কুমার দাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সভাপতি রফিকুল ইসলাম, বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, মাদরাসা সুপার আব্দুল আউয়াল প্রমূখ।

পড়ুন>>সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্তারা এ আয়োজনের জন্য বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের প্রশংসা করেন।

মানব বন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী, যুব সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশ গ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লে­কার্ড ও ব্যানার দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

পড়ুন>>দেশ অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!