ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম ওফাত বার্ষিকী পালিত হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়াস্থ বাসভবনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম ওফাত বার্ষিকী গতকাল ১৭ নভেম্বর পালিত হয়। এ দিনকে স্মরণ করে সারা দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে কোরান খতম, মিলাদ মাহফিল, ভাসানী জীবন আদর্শের উপর আলোচনা সভা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।
মওলানা ভাষানীর জীবন আলেখ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাষানীর দৌহিত্র মনির খান ভাষানী। উপস্থিত আশেকান-জাকেরানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ভাসানীপন্থী জাকেরান মোঃ জহুরুল হক ভান্ডারী, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা, জয়মনিরহাট সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক তরীকপন্থী ব্যক্তিত্ব ও তরিকার অগ্রগামী আলোচক বাংলাদেশ তরিকত ফাউন্ডেশনের পাগলারহাট শাখার সহ-সভাপতি মোঃ রেজ্জাকুল আলম লেলিন মাস্টার, মোঃ সুজন মাস্টার, ইউছুপ আলী ডাক্তার,।
আলোচনা সভা সঞ্চালনা করেন জহুরুল ইসলাম। আলোচনা শেষে দোওয়া ওমোনাজাত পরিচালনা করেন লেলিন মাস্টার।
অনুষ্ঠান শেষে তবারক বিতরনের পর তৃতীয় পর্বে চলে তরিকতপন্থী শিল্পীদের মুর্শিদী গান ও হালকায়ে জিকির।
Leave a Reply