কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে অন্তত ১০৫ টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার ৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এই ঘটনায় খোলা মার্কেটের অন্তত ১০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply