ভূরুঙ্গামারীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘মোটিভেট ভূরুঙ্গামারী’
- আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘মোটিভেট ভূরুঙ্গামারী’
ভূরুঙ্গামারীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘মোটিভেট ভূরুঙ্গামারী’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে’মোটিভেট ভূরুঙ্গামারী’র উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে নবীনদের বরণ, পুরষ্কার বিতরণ, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ‘মোটিভেট ভূরুঙ্গামারী’র ৪র্থ কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম সাইফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস, ‘মোটিভেট ভূরুঙ্গামারীর’ প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক কর্মকর্তা মোঃ মেজবানুর লিমন, উপদেষ্টা মোঃ ফকরুজ্জামান জেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের লেকচারার মোঃ শাহিনুর আলম (শিপন), ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দসহ ভূরুঙ্গামারী থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।
পড়ুন>>আন্তর্জাতিক চুক্তি বিষয়ক প্রস্তুতিমুলক পরীক্ষা মডেল টেষ্ট-৩৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের লেকচারার মোঃ শাহিনুর আলম (শিপন) তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাকে ফলপ্রসূভাবে ব্যবহারের পরিকল্পনা করতে হবে শুরু থেকেই। চার বছরের অনার্স জীবন শেষে কমপক্ষে ভালো একটা একাডেমিক রেজাল্ট অথবা কোন একটা ইন্টেলেকচুয়াল স্কিলের অধিকারী যাতে হতে পারো সেভাবে পরিশ্রম করতে হবে। তবেই ভবিষ্যতে ভালো একটা ক্যারিয়ারের দিকে এগিয়ে যেতে পারবে, জীবনে সফল হতে পারবে।
স্মারক প্রদান শেষে ‘মোটিভেট ভূরুঙ্গামারী’র নতুন কমিটির সভাপতি আশরাফুল আলম সাইফী ও সাধারণ সম্পাদক তাসনীম হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী কমিটির সভাপতি নাহিদ হাসান প্রিন্স ও সাধারণ সম্পাদক লাবিব শাহরিয়ার সিয়াম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























