admin
১৯ নভেম্বর ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিকী ছবি

 

ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

 

ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকা ও কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে দুর্ঘটনা দুটি ঘটে।

 

স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দর দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মজিবর রহমান (৪০) ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মজিবর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

পড়ুন>>নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় আরেকটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। আহতরা হলেন—পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৮) ও জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, নিহত মজিবরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এবং আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, মজিবর রহমানের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

১০

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১১

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১২

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১৩

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৪

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৫

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৮

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৯

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

২০
error: Content is protected !!