ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান ক্ষেত থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বস্তাবন্দী মরদেহটি শাহিন মিয়া নামে এক যুবকের। সে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া বারুইটারী গ্রামের আজিজুল হকের ছেলে।

রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় শাহিন। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলে মোবাইলটি বন্ধ পায়। নিখোঁজ শাহিনের সন্ধানের জন‍্য  পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়।

রোববার সকালে কয়েকজন কৃষি শ্রমিক গ্রামের একটি ধান ক্ষেতে বস্তার মধ্যে মানুষের দুটি পা দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইউপি সদস্য সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!