ভূরুঙ্গামারীতে চার হাজার ক্ষুদ্র কৃষকদের মাঝে
বীজ ও সার বিতরণের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে চার হাজার ক্ষুদ্র কৃষকদের মাঝে
বীজ ও সার বিতরণের উদ্বোধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,ডাল বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নবেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
উল্লেখ্য, কৃষি প্রণাদনার কর্মসূচির আওতায় (২০২৫-২০২৬) উপজেলায় ৪ হাজার ২’শ ৬০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে গম, সরিষা, বিভিন্ন জাতের ডাল. পেয়াজ, চিনা বাদাম, সূর্যমুখিী, হাইব্রিড পেঁয়াজ ও সার বিতরণ করা হবে।
এ সময় ১০ ইউনিয়নের উপকৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply