ভূরুঙ্গামারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চর উন্নয়ন কমিটি একটি অরাজনৈতিক সংগঠন।
শুক্রবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে উপজেলা চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামকে আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
পড়ুন>> ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
পরিচিতি সভায় ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সদস্য সচিব ইসমাইল হোসেন ইউসুফ ও সদস্য রফিকুল হাসান রনজু, সদস্য রবিউল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আহ্বায়ক কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























