ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

নি
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

 

ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) তাহমিদুল ইসলাম,ভূরুঙ্গামারী থানা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারী কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারু হক,কাজী নিজাম উদ্দিন, ইয়াকুব রহমান শ্রাবণ, নয়ন মিয়া নাহিদ প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ।

পড়ুন>> সুনামগঞ্জের আহমদাবাদে স্বামীর বালিশ চাপায় স্ত্রী খুৃন: ঘাতক স্বামী আটক

বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। যারা গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়তে পারি।

সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!