ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
গ্রেপ্তারকৃত অনলাইন জুয়ার অর্থপাচারকারী।

 

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে মো. আলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাল হোসেন উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা জনৈক জহুর উদ্দিনের পুত্র।

 

 

পুলিশ জানায় , শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার পাশাপাশি তিনি অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ লেনদেন ও রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

পড়ুন>> ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয়

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর শনিবার (১৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

আটকের সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন, একাধিক মোবাইল সিম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় নতুন জুয়া আইন-২০২৬–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

 

 

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, নতুন জুয়া আইন কার্যকরের মাধ্যমে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীকে মাদক, চোরাচালান ও জুয়ার অপতৎপরতা থেকে মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

 

থানার ওসি মোঃ. আজিম উদ্দিন বলেন, “জুয়া, মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ অনলাইন জুয়া, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!