ভুরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

ভুরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
ভুরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ২৩ আগস্ট ২০২২ ইং তারিখ পরিচালিত বাজার অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫২হাজার টাকা জরিমানা করা হয়।

দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে জ্বালানী তেল ক্রেতাকে মাপে কম দেওয়ার অপরাধে  সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে আন্ধারীঝাড়ের আর আর মিনি অটো চাউল কলের মালিক মোঃ মুকুল হোসেনকে ৩০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জ্ঞাতসারে উনত্রিশ চাল আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ভুরুঙ্গাগামারী বাজারের বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে ১০ হাজার টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক মোঃ আনারুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ  এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!