ভিসা জটিলতায় আইসিসি–বিসিবি বৈঠকে ধাক্কা
- আপডেট সময় : ০৬:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৯১০ বার পড়া হয়েছে
ভিসা জটিলতায় আইসিসি–বিসিবি বৈঠকে ধাক্কা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরুতেই বড়সড় ধাক্কার মুখে পড়েছে। ভিসা জটিলতার কারণে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল অর্ধেকে নেমে এসেছে, ফলে আলোচনার শুরুতেই এক ধরনের লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার (১৭ জানুয়ারি) একাই ঢাকা সফরে আসছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার সঙ্গে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন আইসিসি কর্মকর্তার। তবে সময়মতো ভিসা না পাওয়ায় তিনি বাংলাদেশ সফরে আসতে পারেননি। বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
পড়ুন>> হাসনাতের কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
এই পরিস্থিতির সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে, যা পরবর্তীতে বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত হিসেবে আলোচিত হয়। এরপর বিসিবি ও বাংলাদেশ সরকার বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়।
সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এককভাবে এফগ্রেভের কাঁধেই পড়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। দ্রুত সমাধান না এলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























