ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন

 

ভারতের গণমাধ্যম প্রতিনিয়তই মিথ্যাচার করছে- মানজুর আল মতিন

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়
ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার বিচার দাবি করেছেন জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির সদস্য মানজুর আল মতিন।

পড়ুন >> ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন দাবিটি মিথ্যা ও বানোয়াট

শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।

মানজুর আল মতিন বলেন, ‘এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। এ ঘটনার যারা ঘ‌টি‌য়ে‌ছে তা‌দের বিচার করতে হবে। ক্ষ‌তিগ্রস্তদের ক্ষ‌তিপূরণ দিতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে। বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু মুসলিম সবার বাংলাদেশ। সে কারণে ভাই- ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এটা মনে রাখতে হবে।’

মানজুর আল মতিন ব‌লেন, দোয়ারাবাজারে যে ধর্ম অবমাননা ক‌রে‌ছে তাঁ‌কে পু‌লিশ ধ‌রে‌ছে। এখন এই সূত্র ধ‌রে যারা একজ‌নের দোষের কারণে অন্য হিন্দু বা‌ড়ি‌তে হামলা ক‌রে‌ছে, এ হামলাকারী‌দের বিচার কর‌তে হবে।

পড়ুন>> বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

তি‌নি ব‌লেন, আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া এটা আমার বাংলাদেশে হতে পারে না।

মতিন আরও বলেন, এরা আগেও দীর্ঘদিন সম্প্রতির সাথে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, একজায়গায় জড়ো করছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক কর্মী তাজনুবা জাবিনসহ জাতীয় নাগরিক কমিটি সিলেট, সুনামগঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মীবন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!