ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় আজকের খেলার সূচি: টিভিতে চোখ রাখুন ৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা।
ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়।

পড়ুন>>ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া এবং বিভ্রান্তিকর খবর প্রচার করছে

শুক্রবার (৬ ডিসেম্বর) কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ মামলাটি করেছে। বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

সমাবেশে তিনি বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন।

সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করে।

গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলমানদের হুমকি দেয়া ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা হয়। চলতি বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেমটিতে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করে বিভিন্ন খবরও প্রকাশ করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪