ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে “ক্যাম্পাস সেফগার্ডিং” শীর্ষক সচেতনতা সেশন অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে “ক্যাম্পাস সেফগার্ডিং” শীর্ষক সচেতনতা সেশন অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে “ক্যাম্পাস সেফগার্ডিং” শীর্ষক সচেতনতা সেশন অনুষ্ঠিত

শিক্ষার্থী এবং কর্মীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সাভারে অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে “ক্যাম্পাস সেফগার্ডিং” শীর্ষক তিনটি সেশন পরিচালনা করেছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ দ্য প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের ১৪০০ এর বেশি শিক্ষার্থী এবং কর্মী এই সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ে সকল সদস্যের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এজন্য সার্বিক ক্যাম্পাস সেফগার্ডিং সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি শক্তিশালী এবং সার্বজনীন সেফগার্ডিং পলিসি এবং প্রক্রিয়া বাস্তবায়ন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ দ্য প্রক্টর।

ব্র্যাক ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর এবং সেফগার্ডিং লিড অ্যাডভোকেট ফারহান হকের নেতৃত্বে এই সচেতনতা সেশন পরিচালিত হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের সেফগার্ডির নীতিমালা তুলে ধরে শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রক্টর ড. রুবানা আহমেদ এবং প্রক্টর অফিসের বাকি সদস্যবৃন্দ। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সুপারিনডেন্ট মীর সাদিক ফয়সাল।

ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সবার মধ্যে সেফগার্ডিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর এই সেশনগুলোতে গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা, পদ্ধতি এবং সহায়তা প্রটোকলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন আলোচকবৃন্দ।

এছাড়াও ক্যাম্পাসে একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখার বিষয়ে করণীয় সম্পর্কে এতে আলোকপাত করা হয়। সেই সাথে সেফগার্ডিং এবং ক্যাম্পাস সেফগার্ডিং বিষয়ে ধারণা প্রদান, বিভিন্ন একাডেমিক এবং নন-একাডেমিক নিয়ম পরিপন্থী কাজ ও এর পরিণাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং যে কোনো সমস্যা কতৃপক্ষকে জানানোর মাধ্যমগুলো শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়।

ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সেফগার্ডিং মেনে চলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয় এই সেশনগুলোতে।

ব্র্যাক ইউনিভার্সিটি পুঙ্খানুপুঙ্খ সুরক্ষানীতি সম্বলিত একটি অভ্যন্তরীণ “ক্যাম্পাস সেফগার্ডিং ফ্রেমওয়ার্ক” তৈরি করেছে এবং এটির বাস্তবায়ন করে চলেছে। যার লক্ষ্য হলো শিক্ষার্থী এবং কর্মীদের জন্য একটি নিরাপদ, সমন্বিত এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা।

অফিস অফ কমিউনিকেশন্স
ব্র্যাক ইউনিভার্সিটি; সংবাদ বিজ্ঞপ্তি: ০৯-০৭-২০২৪

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে “ক্যাম্পাস সেফগার্ডিং” শীর্ষক সচেতনতা সেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪