বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলম; সাধারণ সম্পাদক সুবল
- আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলম; সাধারণ সম্পাদক সুবল
দিনাজপুরের বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিকী (দৈনিক ভোরের ডাক, আজকের দেশবার্তা) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুবল চন্দ্র রায় (আজকের পত্রিকা ও দৈনিক তিস্তা)।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ের তোররা স্কুলে ২১ জনের মধ্যে ১৬ শিক্ষক-কর্মচারীই প্রধান শিক্ষকের নিকটাত্মীয়
শনিবার বিকেলে বিরল প্রেসক্লাব ভবনে সকল সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের স্থবির হয়ে থাকা সংস্কার কাজ এবং সাংগঠনিক কাঠামো নতুন করার লক্ষে পুর্বের কমিটি বিলুপ্ত করা হয়।
এসময় বিরল প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় দীর্ঘ মতবিনিময় শেষে নতুন কমিটির গঠন প্রক্রিয়া সুন্দর ভাবে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিরল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, প্রাথমিক সদস্য সাদেকুল ইসলাম সুবেল ও দিপঙ্কর রায়।
নবনির্বচিত কমিটিকে বিরলের বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছেন।


























