ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিএনপি যখন সমালোচনার মুখে পড়ে, তখন তারা বিষয়টিকে এনসিপির বিরোধিতা হিসেবে গণ্য করে। তবে বাস্তবতা হলো, দলটি যদি রাজনৈতিকভাবে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার পরিচয় দেয়, তবে সেই ব্যর্থতা কেবল তাদের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পড়ুন>>রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের সমালোচনা করে সারজিস আলম বলেন, কেবল সংসদ বা জনসম্মুখে লোকদেখানো বুলি আওড়ালে চলবে না, বরং বাস্তবিক কাজ করে দেখাতে হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থেকে কেউ যদি ব্যর্থতার পরিচয় দেন, তবে সেই অবস্থান থেকে তার সরে আসা উচিত। মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে স্বচ্ছভাবে উপস্থাপনের তাগিদও দেন তিনি।

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, মূল হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হওয়ার পরও সংসদে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যে আলোচনা হচ্ছে, তা অবাস্তব ও অস্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

পড়ুন>>কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম

আপডেট সময় : ১০:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬