বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন

 

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ভূরুঙ্গামারী  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখার দ্বি বার্ষিক সম্মেলন বিকাল ২ ঘটিকায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শহর ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতা কর্মীদের অংশ গ্রহণে কানায় কানায় পূর্ণ হয়। উক্ত অনুষ্ঠানে জনাব তাইফুর রহমান মানিক সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শ্রমিক কল‍্যাণ ফেডারেশন  জনাব, অধ্যাপক মোঃ মনিরুজ্জামান জুয়েল ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শ্রমিকেরা কাজ না করলে ধনীব্যাক্তিরা অচল হয়ে যাবে শ্রমিকরা সমাজের মূল চালিকা শক্তি তাই শ্রমিকরা অমূল্য। বিগত সরকারের সময় শ্রমিকের উপর অনেক জুলুম করা হয়েছে ন্যাজ্য অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইনসাফ ভিত্তিক ইসলামী সংগঠন তাই সংগঠন যারা করে তারা রাসুল(সাঃ) জীবনাদর্শ বুকে ধারন করে।

পড়ুন>> কেয়ার একাডেমির উদ্যোগে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

আপনারা অন্য শ্রমিক ভাইয়ের নেশা, ধুমপান বাজে দিক গুলো না দেখে তাদের বুকে টেনে নিয়ে কুরআন হাদিস সম্পর্কে জানতে হবে নামাজ পড়ার জন্য দাওয়াত দিতে হবে।

তিনি আরও বলেন, আজকে যারা কমিটিতে দায়িত্ব পেলেন আপনারা ধৈর্য ও নিজেদের ইলেম দিয়ে দায়িত্বশীল অনুগত্যের সাথে কর্তব্য পালন করবেন এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে মোঃ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ  আনোয়ার হোসেন, উপদেষ্টা শ্রমিক কল‍্যাণ ফেডারেশন, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

পড়ুন>> সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ  শ্রমিক কল‍্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি শ্রমিক কল‍্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

উক্ত সম্মেলনে কুড়িগ্রাম জেলা শাখার ২৫-২৬ সেশনের পুনরায় সভাপতি হিসাবে মোঃ তাইফুর রহমান মানিক, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম ও   সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনসহ ৩৫ সদস্যের কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!