সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত।
প্রত্যন্ত গ্রামের ধানের খেতে টক বগিয়ে দৌড়ে চলছে বিভিন্ন রঙের ছোটো-বড় ঘোড়া। আর এই ঘোড়াগুলোর পিঠে বসে দিক-নির্দেশনা দিচ্ছেন ঘোড়সওয়ারা। উদ্দেশ্য কে হবে জয়ী। টান টান এই উত্তেজনা মুহূর্ত শীত উপেক্ষা করে উপভোগ করছেন মাঠের দুই পাশে থাকা হাজারও দর্শক। এই খেলাকে কেন্দ্র করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে রূপ নিয়েছিল পুরো গ্রামে। দূরদূরান্ত থেকে আসা মানুষ অনেকদিন পর এই খেলা দেখে আনন্দিত।জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>> নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তি: স্থাপন বন্ধের দাবী
গতকাল শুক্রবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া এলাকার বিস্তীর্ণ খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। জেলার বিভিন্ন অঞ্চলের ১৬ টি দৌড়ের ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে নানা শ্রেণী-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।
এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে।ঘোড়া দৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে ১৬ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ঢ়ুঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর।
পড়ুন>> ডোমার নাট্য সমিতি মঞ্চে মঞ্চায়িত হলো নাটক “নীল ললিতার গীত”
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুর কবির তালুকদার শাহিন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ডাঃ কামরুল ইসলাম মেলা পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী খাঁন, সাধারণ সম্পাদক এম.আর আরিফ প্রমুখ।
























