বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম'র মানবিক উপহার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম'র মানবিক উপহার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের

বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র মানবিক উপহার

লোহা ( চট্রগ্রাম) থেকে তারেক আজিজ চৌধুরী
  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম'র মানবিক উপহার

বন্যার্তদের মাঝে ২য় দফায় লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র মানবিক উপহার

লোহাগাড়া উপজেলার এমন আকস্মিক বন্যা পরিস্থিতিতে বরাবরের মতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম। সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী’র তত্বাবধানে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমদ এর সহযোগিতায় ২য় দফায় লোহাগাড়া উপজেলায় মানবিক উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট) লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবার কে নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সমন্নয়ক মো: আবু ছিদ্দিক, সাধারণ সম্পাদক রায়হান লোকমান, যুগ্ম সম্পাদক শফিকুল রহমান,আজীবন সদস্য আব্বাস উদ্দীন হৃদয়, প্রবাসী সম্পাদক মো: জোনায়েদ,সাংগঠনিক সম্পাদক,মো: কুতুব উদ্দীন, সদস্য ফাহিম প্রমুখ।

সংগঠনের সমন্নয়ক মো: আবু ছিদ্দিক বলেন,বন্যাকবলিত লোকজনের পাশে দাঁড়াতে পেরে খুশি। আমি সহযোগিতা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা প্রথমেই প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই। তার বিচক্ষণতার কারণেই আমরা খুব সহজেই এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।

এছাড়াও আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম কৃতজ্ঞ।

এই মানবিক উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে ও দুর্যোগকালীন মুহূর্তে জনগণের পাশে দাঁড়াতে আমরা লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম পরিবার সর্বদা প্রস্তুত।

লোহাগাড়াবাসীর এই প্রয়োজনের মুহূর্তে সংগঠনের দায়িত্বশীলরা যেভাবে নিজের সর্বোচ্চ পরিশ্রম ও সামর্থ্য দিয়ে এই কার্যক্রমকে সফল করেছেন, তাতে আমি তাদের নিয়ে গর্বিত।

এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমদ ভাই সহ এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা সকলের প্রতি।

তারেক আজিজ চৌধুরী আরো বলেন, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর পক্ষ থেকে মানবিক উপহার বিতরণ কার্যক্রম এখানেই সমাপ্ত নয়। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্যান্য বন্যাকবলিত অঞ্চলগুলোতেও মানবিক উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!