বজলার রহমান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বজলার রহমান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক

বজলার রহমান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
বজলার রহমান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এস.এস.সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

১৫ মে সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। মৃত জেসমিন আক্তার উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধনের কুটি ফকিরের হাট বাজারের পাশে জমির উদ্দিন এর মেয়ে।

স্থানীয় সুত্রে জানাগেছে, মৃত জেসমিন এর বাবা জমির উদ্দিন ধান ভাঙ্গানীর কাজে বাড়ির বাহিরে গেলে জেসমিন মোবাইল চার্জ দেয়ার জন্য বিদ্যুতের বোর্ডে সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, জেসমিন এবারের এস.এস.সি পরীক্ষার্থী ছিলো। জেসমিনের বাবা বাসায় এসে মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে।

এর পর এলাকাবাসীর সহযোগিতায় জেসমিনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পরে মৃত জেসমিনকে পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রাথমিক ভাবে জানাগেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জেসমিনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!