ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: সৌদি আরবে হুতিদের হামলা ও পাল্টা বিমান অভিযান এমবাপের জোড়ায় ৪-১ গোলে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ রাখাল থেকে কোটিপতি: টাঙ্গাইলের সখীপুরে বরই চাষে মোসলেমের অভাবনীয় সাফল্য দলের সকল কমিটিতে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত বিএনপির বাংলাদেশ রেলওয়েতে ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগ: আবেদনের শেষ সময় ৪ অক্টোবর পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের যুবলীগের হুইলচেয়ার বিতরণ

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের যুবলীগের হুইলচেয়ার বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় ৯৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছে রংপুর জেলা যুবলীগ।

আজ (৮ আগস্ট) মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

মহতী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারি শিমু, যুবলীগ নেতা আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ, আব্দুস সোবহান মিয়া সহ অনেকেই।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান নেতৃবৃন্দগণ।

তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তার ডাক নাম ছিল রেনু। বাবার নাম ছিল শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।
এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

দিবসটিতে সরকারি কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেন, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ যার নেপথ‍্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।

এদেশের মানুষের আন্দোলন -সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, যার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত।

এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের যুবলীগের হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩