বগুড়ায় অসহযোগ আন্দোলনে দুই জনের মৃত‍্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় অসহযোগ আন্দোলনে দুই জনের মৃত‍্য : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ইলহান ওমরের বড় জয় সরকারি ভাতা নিয়ে ‘খেপ’ খেলা ফুটবলারদের সতর্ক করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর সালমান শাহ মামলা: আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ

বগুড়ায় অসহযোগ আন্দোলনে দুই জনের মৃত‍্য

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
বগুড়ায় অসহযোগ আন্দোলনে দুই জনের মৃত‍্য

বগুড়ায় অসহযোগ আন্দোলনে দুই জনের মৃত‍্য

বগুড়ায় অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে আহত হয়ে ২ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে সংঘর্ষকালে গুলিবিদ্ধ একজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি।

এদিকে একই সময় বগুড়ার দুপচাঁচিয়া থানা ও উপজেলা পরিষদ, ভূমি অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় সংঘর্ষ শুরু হয়।

সেখানে গুলিবিদ্ধ একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মুনিরুল ইসলাম। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মুনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে বলে নিশ্চিত করেছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার।

এর আগে দুর্বৃত্তরা বগুড়া শহরের টিএনটি অফিস, আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন ও জাসদ অফিস, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ও আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করায় পুরো শহর ধোঁয়াচ্ছন্ন হয়ে পরে।

বগুড়ার শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ দুজনের নিহতের তথ্য নিশ্চিত করে বলেছেন, তাদের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বলেন, কেউ মারা গেছেন কি না এখন পর্যন্ত এ খবর আমার জানা নেই। আন্দোলনকারীরা থানায় হামলা করছে। তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। তাদের ছত্রভঙ্গ করতে আমরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!