ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সেতুর নেই দুই পাশের রেলিং, স্ল্যাবে গর্ত ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ২৭১ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে সেতুর নেই দুই পাশের রেলিং, স্ল্যাবে গর্ত ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার  বড়ভিটা বাজারের পাশে বামনের কুড়ার নালার উপর নির্মিত সেতুটি মানুষ ও যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সেতুর দুই পাশের রেলিং অনেক দিন আগেই ভেঙ্গে গেছে। সেতুর স্ল্যাবের মধ্যেও কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়েই প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন বড়ভিটা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ এবং বড়ভিটা বহুমুখী উচ্চবিদ্যালয়, বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ জনসাধারন যাতায়াত করে।সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

সেতুটির প্রায় দৈর্ঘ্যে ৭০ ফুট  ও প্রস্থ ৩ ফুট সেতুটি ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে।নির্মাণ করার পর থেকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রচন্ড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বড়ভিটা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর ছাত্তার খন্দকার বলেন, সেতুটি দিয়ে শিশুশিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে। সেতুতে গর্ত থাকায় এবং রেলিং ভেঙে যাওয়ায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।ধনিরাম গ্ৰামের পশু চিকিৎসক মকছেদুল হক বলেন,সেতুটির পিলারসহ প্রতিরক্ষা দেয়াল ইটের তৈরি। এ কারণে ফাটল দেখা দিয়েছে।

বড়ভিটা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, সেতুটি ব্যবহার করে ইউপি কার্যালয়ের চাল, গমসহ নির্মাণসামগ্রী আনা-নেওয়া করতে হয়। সেতুর এই অবস্থার কারণে মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে। সেতু সংষ্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে সেতুর নেই দুই পাশের রেলিং, স্ল্যাবে গর্ত ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন

আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২