ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

ফুলবাড়ীতে মানসিক ভারসামহীন ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; মা আহত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে মানসিক ভারসামহীন ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; মা আহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে মানসিক ভারসামহীন ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; মা আহত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আকবর আলী ওরফে একাব্বর মেম্বার(৬০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানু(৫৫)। শনিবার ০৬ এপ্রিল সকাল ১১ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ নিহতের বাড়ীর পশ্চিম পাশের ভুট্টা ক্ষেত থেকে ঘাতক ছেলে সাজেদুল ইসলাম (৩৫) কে আটক করেছে।
নিহতের ভাতিজা আলতাফ হোসেন ও বেদার উদ্দিন ও ওই গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান, আকবর আলীর তিন ছেলের মধ্যে সাজেদুল অনেকদিন থেকে মানসিক ভারসাম্যহীন।

আকবর আলী তার অনেক চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। এ কারনে তার স্ত্রীও চলে গেছেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন হলেও সংসারের সকল কাজকর্ম করেন সাজেদুল। রাতে ভুট্টা ক্ষেতে পানি দিয়ে সকালে বাড়ী ফেরেন সে।

এ সময় বাবা আকবর আলী তাকে খাওয়া দাওয়া করে আবারও ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য যেতে বলেন। কিন্তু ভাত খাওয়ার জন্য রান্না ঘরে গিয়ে সাজেদুল দেখতে পান রান্না ঘরে ভাত নাই।

এতে সে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করে। স্ত্রীকে বাঁচাতে আকবর আলী এগিয়ে আসলে সাজেদুল ওই ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে স্বামী স্ত্রী গুরুত্বর আহত হন। আহতদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল চারটার দিকে আকবর আলী মৃত্যু বরণ করেন।

সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিযে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্তের কাজ চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে মানসিক ভারসামহীন ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু; মা আহত

আপডেট সময় : ০৯:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪