ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ
ভুটানের বিপক্ষে গোলবন্যার সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল পাওয়ায় বাংলাদেশের ফরোয়ার্ডদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জয় দিয়ে মাঠ ছাড়লেও সহজ সুযোগ নষ্ট করার আক্ষেপ ঢাকতে পারছেন না কোচ টমাস ডুলি। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বিশেষ জোর দিচ্ছেন তিনি। অনুশীলনের বড় একটি সময় ব্যয় করা হচ্ছে গোল করার মহড়ায়।
এছাড়া শ্রীলঙ্কা দলের ফরোয়ার্ডদের উচ্চতা বিবেচনায় রক্ষণভাগ সামলানোর কৌশলেও আনা হচ্ছে নতুনত্ব। কোচ টমাস ডুলি বিশ্বনাথ ঘোষকে আবারও স্ট্রাইকার হিসেবে খেলানোর কথা ভাবছেন, পাশাপাশি দলের সঙ্গে ফারহান আলী ও হামজা চৌধুরীর যোগ দেওয়ার বিষয়টিও নতুন পরিকল্পনা সাজাতে সহায়তা করছে। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে।
পড়ুন>>শ্রীলঙ্কার ম্যাচের আগেই ফিরছেন হামজা চৌধুরী ও ফারহান আলি ওয়াহিদ
ফিনিশিংয়ের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কোচ টমাস ডুলি বলেন, গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের ম্যাচে এত আক্রমণ করেও মাত্র একটি গোল পাওয়া হতাশাজনক। আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না, তবে পরীক্ষিত একজন স্ট্রাইকারের অভাব অনুভূত হচ্ছে। যে পজিশনে যাকে দেওয়া হচ্ছে, সে ব্যর্থ হচ্ছে এবং এই সমস্যার দ্রুত সমাধান দরকার। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি। গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া।
পড়ুন>>টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি
দলের গোলের ক্ষুধা মেটাতে শেখ মোরছালিনকে একাদশে ফেরাতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। যদিও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ছন্দে নেই, তবে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে আছেন। অনুশীলনের ফাঁকে মোরছালিন জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ এবং সুযোগ পেলে ভালো কিছু করে দেখানোর সামর্থ্য রাখেন।
ভুটানের ম্যাচে বেশি গোল না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি; তাঁর মতে, এটি দলের আত্মবিশ্বাসকে লাগামহীন হতে দেয়নি, বরং সবাই এখন গোলের জন্য আরও বেশি ক্ষুধার্ত। শ্রীলঙ্কাকে শক্তিশালী দল হিসেবে অভিহিত করে তিনি বলেন, কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়া যাবে না।
এদিকে, ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে চোটে পড়া তপু বর্মণ অনুশীলনে ফিরেছেন। যদিও তিনি শতভাগ ফিট নন, তবু তাকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। আজ গ্রুপের দুটি ম্যাচ রয়েছে; বেলা সাড়ে ৩টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। এখন পর্যন্ত ১১বারের দেখায় উভয় দলই চারটি করে ম্যাচ জিতেছে, তিনটি হয়েছে ড্র।
আরও পড়ুন>>কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন
রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। এই ম্যাচের ফলাফলের দিকে নজর আছে বাংলাদেশের। এখন পর্যন্ত ৯বারের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা সাতবার এবং ভুটান দুবার জয়ী হয়েছে। ভুটান যদি এই ম্যাচে জয় পায়, তবে ১১ নভেম্বরের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সেমিফাইনালের টিকেটের লড়াইয়ে পরিণত হবে। ম্যাচটি ড্র কিংবা শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ফিনিশিংয়ের ধার বাড়াতে মরিয়া কোচ ও তার শিষ্যরা। দুই দলের ৯ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে সাতবার, ভুটানের জয় দুটি। এই ম্যাচের ফলের দিকে চোখ থাকবে বাংলাদেশেরও।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























