পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করছেন জেলার পুলিশ সুপার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করছেন জেলার পুলিশ সুপার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করছেন জেলার পুলিশ সুপার

গাইবান্ধা থেকে আশরাফুজ্জামান সরকার
  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করছেন জেলার পুলিশ সুপার

পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করছেন জেলার পুলিশ সুপার কামাল হোসেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় তিনি পলাশবাড়ী থানার বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানায় কর্মরত অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ৷

তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে আমরা বাংলাদেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।

এর আগে পলাশবাড়ী থানায় পৌঁছলে এসপি কামাল হোসেনকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে তিনি সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্র, গুলি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানে প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পলাশবাড়ী থানার ৯টি এলাকার বিট অফিসারদের সাথে তাদের বিটের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশেষ মতবিনিময় সভা করেন।

তিনি পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ৯ টি ইউনিয়নের সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে উপস্থিত সকল গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় এবং তথ্য আদান প্রদান সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি পলাশবাড়ী থানা চত্তরে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, সি- সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!